ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের

আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টবি ক্যাডম্যান বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চান, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন।’

‘তবে শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়া হয় তাহলে তার (শেখ হাসিনার) অবর্তমানেই সরকার বিচারের (ট্রায়াল) ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) সহযোগিতা নেওয়া যায় কি না, সরকার সেটা পরবর্তীতে ঠিক করবেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন করা হয়েছে তার প্রশংসা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, ‘আইনের আরও দুই একটা জায়গায় সংশোধনের প্রয়োজন হতে পারে। সম্মেলিতভাবে পরামর্শ করে সে বিষয়ে প্রস্তাব করা হবে।’

সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালে চলমান বিচার যাতে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আইনজীবী টবি ক্যাডম্যান।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, শাইখ মাহদী ও এস এম মইনুল করিম।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান বিট্রিশ আইনজীবী টবি ক্যাডম্যান। যিনি লন্ডনভিত্তিক ল’ ফার্ম গার্নিকা-৩৭ গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও গার্নিকা-৩৭ চেম্বারসের যুগ্ম প্রধান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২