আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

ছবি: সংগৃহীত।

জুলাই মাসেই তৃতীয়বারের মতো ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। বিটাউনে যখন এই বিয়ের গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী তথা খ্যাতনামা পরিচালক কিরণ রাও। তবে কোনো সিনেমার জন্য নয়, এবার নিজের ছকভাঙা সাজপোশাকের জন্য নেটদুনিয়ায় চরম কটাক্ষ ও ট্রলের শিকার হতে হলো তাকে।

বরাবরই ট্রেন্ডের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও এক্সপেরিমেন্টাল ফ্যাশনে অভ্যস্ত কিরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন এই পরিচালক। সেখানেই তার ব্যতিক্রমী লুক নজর কাড়ে সবার।

অনুষ্ঠানে কিরণ রাওয়ের পরনে ছিল সাদা-কালো চেকে ঘেরা একটি শাড়ি, যা তিনি পরেছিলেন অনেকটা গামছা স্টাইলে গিঁট বেঁধে। ব্লাউজের বদলে গায়ে জড়িয়েছিলেন একটি কালো টি-শার্ট। মজার ব্যাপার হলো, সেই টি-শার্টে লেখা ছিল- ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ চোখে চশমা আর কপালে ছোট্ট টিপ থাকলেও, চেহারায় ছিল না কোনো মেকআপ বা লিপস্টিকের লেশমাত্র। একগাল অমলিন হাসি নিয়েই লাল গালিচায় ছেলের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২