অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত ।

অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সম্রাটকে পলাতক দেখিয়ে এই রায় ঘোষণা করা হয়েছে।

‎‎২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লা থেকে আটক হওয়ার পর বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। যার প্রথম রায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন আদালত। 

‎‎গত ১৬ জানুয়ারি এ মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ওইদিন তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। বিচার চলাকালে মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২