১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

ছবি সংগৃহীত।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে যুবদল ও ছাত্রদল। 

গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) যুবদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া'র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল নেতাকর্মীরা উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।

এছাড়াও জেলা ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন ইউনিটসমূহ শুক্রবার স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে স্ব স্ব ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

অন্যদিকে বুধবার (১৩ আগস্ট) ছাত্রদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

এছাড়াও রোববার (১৭ আগস্ট) সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২