সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের প্রায় ৪ হাজার সদস্য অংশ নিচ্ছেন; দীর্ঘদিন ধরে এলাকা সশস্ত্র গ্রুপের নিয়ন্ত্রণে

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভোর থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সোমবার ভোর থেকে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দুর্গম এই এলাকায় সশস্ত্র অপরাধীদের দমনে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা অভিযান চালাচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশ নিচ্ছেন। আজ সকাল ছয়টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল বলেন, যৌথ বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাচ্ছেন। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সশস্ত্র অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং লোকালয় থেকে বিচ্ছিন্ন থাকার কারণে অপরাধীরা সেখানে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর ও জঙ্গল লতিফপুরসহ পাঁচটি মৌজার প্রায় তিন হাজার ৭০ একর খাস জমি বিভিন্ন সশস্ত্র গ্রুপের দখলে রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশই পাহাড়ি এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইয়াসিন ও রোকনউদ্দিনের নেতৃত্বে একাধিক সশস্ত্র গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে। পাহাড় কেটে অবৈধভাবে প্লট তৈরি এবং সরকারি জমি দখলের মাধ্যমে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে ইয়াসিন ‘রাজা’ নামে পরিচিত।

গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে গিয়ে অপরাধীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই সশস্ত্র গ্রুপ দমনে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করেছিল প্রশাসন। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা কিছুদিন স্থগিত ছিল।

এর আগে গত বছরের ৪ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকও হামলার শিকার হন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বাহিনীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং স্থানীয়দের চলাচল নিয়ন্ত্রণ করার মতো নানা অভিযোগ রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২