ভোটকেন্দ্র ‘উৎসবমুখর’ দেখছে জাপানের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত।

ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর জাপানের পর্যবেক্ষক দল জানিয়েছে, তারা ভোটকেন্দ্রগুলোকে বেশ উৎসবমুখর দেখছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কেন্দ্র পরিদর্শনের সময় গণমাধ্যমে এক পর্যবেক্ষক এ কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বোঝা যাচ্ছে ভোটও তাদের কাছে একটি উৎসবের মতো।’ নাম প্রকাশ করতে চাননি তিনি।

জাপানের প্রতিনিধি দলটি শুধুমাত্র ঢাকার ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। তিনি পূর্বে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।

ভোটকেন্দ্র পর্যবেক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে দীর্ঘদিন পর দেশে এসে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারছেন বলেও জানান তিনি।

প্রতিনিধি দলে আরও রয়েছেন, রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রধান উপ-পরিচালক সোনোকো ইচিমুরা, একই বিভাগের সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

এ ছাড়াও রয়েছেন, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং দূতাবাসের রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইসহ অন্যান্যরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২