প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান 'মিতসুই অ্যান্ড কোং'-এর একটি প্রতিনিধিদল।

বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।️

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক আস্থা ও পারস্পরিক সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইপিজেডে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান সরকারপ্রধান।

বৈঠকে মিতসুই প্রতিনিধিদলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো বাংলাদেশের বিকাশমান অর্থনীতি, বৃহৎ ভোক্তা বাজার ও আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে সম্ভাবনার প্রশংসা করেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২