রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতা ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে পশ্চিম রাজাবাজারস্থ বাসায় কয়েকজন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে তার বাসায় প্রবেশ করে। দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে নগদ ৫ লাখ টাকাসহ ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

পরে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আনোয়ার উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আনোয়ার উল্লাহ শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রোকন। পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরে আনোয়ার উল্লাহ মারা যান।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান শেরেবাংলা নগর থানার ওসি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২