অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

ছবি : সংগৃহীত।

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটি ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে, তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশর্তে তাদের কাছে মাফ চাই।

জামায়াত আমির বলেন, এই এপোলজি (ক্ষমা প্রার্থনা) কমপক্ষে তিনবার চেয়েছি। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি। শুধু এখন নয়, ৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। 

তিনি আরো বলেন, আমরা ভুল করি নাই বলব কিভাবে। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়।

নির্বাচন নিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোট করতে হবে।

ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২