জবির ইনকিলাব মঞ্চের ধর্ষনবিরোধী বিক্ষোভ মিছিল

ধর্ষণের বিস্তার ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার মধ্যে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চ।  

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণসহ সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য দেন।  

সংগঠনটির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, বর্তমান সরকার এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক সময়ে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।  

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তার বিরুদ্ধেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যদি এই অবস্থা চলতে থাকে, ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতার পক্ষ থেকে কঠোর আন্দোলনের ডাক দেবে।

জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, বর্তমানে দেশে ধর্ষণ, ডাকাতি, প্রকাশ্যে চাঁদাবাজি, এমনকি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটছে। কিন্তু আমরা দেখছি না যে সরকার এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে। নারীদের নিরাপত্তাহীন রেখে সরকার নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত।  

তিনি আরও বলেন, আজ আমরা সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে দাঁড়িয়েছি। সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। 

 

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা ধর্ষণসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২