জাকসু নির্বাচন : ২১ টির মধ্যে ১৫ হলের ভোট গণনা শেষ

ছবি : সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আশা করা হচ্ছে, বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।

এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শনিবার টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে।

তবে গণনা শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানিয়েছে।

শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সময়সীমা পরিবর্তন হওয়ায় এখনও ফলাফল ঘোষণা হয়নি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, ফলাফল বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব।

পরে আবার তিনি রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের কথা বলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

১০

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১২