লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫, হুমকিতে যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একজন সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। টানা এসব হামলায় ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএর খবরে বলা হয়, বুধবার (২২ এপ্রিল) দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি চলন্ত গাড়িতে প্রথমে ইসরায়েলি হামলায় দুজন নিহত হন। এরপর একই এলাকায় একটি ভবনে বিমান হামলা চালানো হলে স্থানীয় সংবাদমাধ্যম আল-আখবারের সাংবাদিক আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দীর্ঘ সময় চেষ্টার পর উদ্ধারকর্মীরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, খলিল তাঁর সহকর্মী জেইনাব ফারাজকে নিয়ে প্রথম হামলার ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। দ্বিতীয় হামলায় তাঁরাও আক্রান্ত হন। গুরুতর আহত ফারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অস্ত্রোপচার প্রয়োজন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন, সেটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য আত-তিরি ও হাদ্দাতাকে সংযুক্তকারী সড়কেও হামলা চালানো হয়।

দেশটির তথ্যমন্ত্রী পল মোরকোস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায় সম্পূর্ণভাবে ইসরায়েলের। তিনি গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানান। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা কখনো সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং উদ্ধার কার্যক্রমেও বাধা দেয়নি।

এর আগে এক মাস আগে ‘প্রেস’ লেখা স্পষ্টভাবে চিহ্নিত একটি গাড়িতে হামলায় তিনজন সাংবাদিক নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরও দুজন নিহত এবং কয়েকজন আহত হন। এর জবাবে হিজবুল্লাহ্ ড্রোন হামলার মাধ্যমে একটি ইসরায়েলি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। তবে ইসরায়েল জানায়, তারা ওই ড্রোনটি প্রতিহত করেছে।

পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে গত ২ মার্চ আলী খামেনি-কে হত্যার পর। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহ হামলা বন্ধ রাখলেও ইসরায়েলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

লেবাননে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৪শ’র বেশি মানুষ নিহত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এখনও ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হবে। জোসেফ আউন জানিয়েছেন, বৈরুত এই মেয়াদ বাড়াতে আগ্রহী। এ নিয়ে ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে নতুন উদ্বেগ তৈরি হয়েছে এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যুকে ঘিরে। ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, গত ১৮ এপ্রিল লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে হামলায় আহত চিফ করপোরাল আনিসেত জিরার্দিন মঙ্গলবার ফ্রান্সে মারা গেছেন।

মাখোঁ এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল জানিয়েছে, প্রাথমিক তদন্তে গুলিটি অরাষ্ট্রীয় কোনো পক্ষ থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২