ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ছবি সংগৃহীত।

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলজুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি। ইরানের এই হামলারে মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার পর বেশকিছু অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেয়া হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। 

ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জনিয়েছে, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করে। 

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্ক সংকেত শুনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হওয়ার খবর ছাড়া তাদের হটলাইনে ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে এমন কল আসেনি। 

ভিডিওতে দেখা গেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জেরুজালেমের দিকে উড়ে যাচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই বাসিন্দাদের বলা হয়, তারা চাইলে আশ্রয় কেন্দ্র থেকে চলে যেতে পারে। 

 

বিনিউজ/ এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২