যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

ছবি: সংগৃহীত।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভয়াবহ আক্রমণ, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। খবর বার্তা সংস্থা এএফপি।

বিপ্লবী গার্ড বাহিনীর তথ্যমতে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা উল্লেখযোগ্য। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়— যা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত জেরুজালেমের একটি অংশ।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এএফপি-র সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেমে বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) শোনা গেছে এবং দূর থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরও জানিয়েছে, এই দফায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক লক্ষ্যবস্তু এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে উদ্ভূত পরিস্থিতির জবাবে ইরান এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, বাহরাইনের মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনায় বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছ দিয়ে কোনো মার্কিন জাহাজ চলাচলের ‘সাহস দেখায়নি’। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দাবি করেছিলেন যে, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাংকারকে নিরাপদে পার হতে সহায়তা করেছে। তবে পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই তিনি সামাজিক মাধ্যম থেকে সেটি মুছে ফেলেন।

আজ ভোরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারাও তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১০

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

১১

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

১২