শামা ওবায়েদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ. লীগের ৪ নেতা বিএনপিতে

ছবি : সংগৃহীত।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের চার নেতা পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। 

ওই চার নেতা হলেন সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি মো. পাভেল রায়হান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগের সাবেক সহসভাপতি মো. পাভেল রায়হান। 

তিনি বলেন, ২০১৫ সালে তৎকালীন ক্ষমতাশালী এক নেতার মাধ্যমে সম্মেলন ছাড়াই মনগড়া কমিটিতে আমাকে সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি করা হয়েছিল। আজ আমিসহ আওয়ামী লীগ ও কৃষকলীগের চার নেতা স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে থেকে পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, তারেক রহমানের দেশ উন্নয়নে গৃহীত কার্যক্রম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেত্রী শামা ওবায়েদ ইসলামের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি।

একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এক প্রশ্নের জবাবে পদত্যাগী নেতারা বলেন, আমাদের কোনো ধরনের প্রেসার দেওয়া হয়নি। কিছুদিন আগে শামা ওবায়েদ ইসলাম রিংকু আমাদের বাড়িতে এসেছিলেন। তখন থেকেই আমি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২