ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না: বিএনপি নেতা স্বপন

ছবি : সংগৃহীত।

'আমরা ধানের ধানের শীষের বাইরের কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোন কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না'-বলে হুশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণ মিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। 

ভাঙ্গুড়ার বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলা সহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মূহুর্তে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাতির তুহিন কে। তাকে 'বহিরাগত' উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়ন বঞ্ছিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তাদের একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। 

তারই অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতাকর্মীদের নিয়ে গণ মিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। গণ মিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। 

সেখানে বক্তব্য দিতে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন ধানের শীষের বাইরে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কথা একটাই। আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইরে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোন লোক থাকবে না।'

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, 'আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশ্য কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসাথে থাকবো।'

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, 'সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকেরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২