বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও'র সহযোগিতার আশ্বাস

ছবি: বাসস

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারকে সমর্থন জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংস্থাটির মহাপরিচালক গিলবার্ট হোংবো এই প্রতিশ্রুতি দেন জেনেভায় অনুষ্ঠিত ৩৫৬তম আইএলও গভর্নিং বডির বৈঠকের ফাঁকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমসচিব আবদুর রহমান তরফদার উপস্থিত ছিলেন। শুরুতে গিলবার্ট হোংবো শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে এই গণতান্ত্রিক ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ এবং নতুন সরকারের সঙ্গে কাজ করতে আইএলও আগ্রহী।

বৈঠকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বিপুলসংখ্যক তরুণ ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে আইএলওর সহযোগিতা, বিশেষ করে ঢাকা অফিসের কার্যক্রম আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গিলবার্ট হোংবো এ বিষয়ে একমত পোষণ করে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল ২৬ মামলার নিষ্পত্তিতে আইএলওর সহায়তা কামনা করেন শ্রমমন্ত্রী।

এ প্রসঙ্গে আইএলও মহাপরিচালক জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের সক্রিয় কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ, গভর্নিং বডিতে নেতৃত্ব এবং আঞ্চলিক সমন্বয়ে সক্রিয় ভূমিকার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে সমর্থন অর্জন করেছে। পাশাপাশি শ্রমখাতে উন্নয়নের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শ্রমমন্ত্রী আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ব্র্যান্ড ও বহুজাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে স্বল্পমূল্যের চিকিৎসা ও দুর্ঘটনা বীমার মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমে এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়াতে আইএলওর ভূমিকা কামনা করেন।

আলোচনায় অংশ নিয়ে মাহদী আমিন বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় কাজ করছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং শ্রমিক অধিকার নিশ্চিত করতে উদ্যোগ অব্যাহত রয়েছে।

বৈঠকে আগামী জুনে গিলবার্ট হোংবোর বাংলাদেশ সফরের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ২২

১

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

২

নতুন অভিবাসন পরিকল্পনা আনছে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

৩

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী

৪

প্রধানমন্ত্রীর নির্দেশেই সসম্মানে সেই বাংলা শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ: মাহদী আমিন

৫

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

৬

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

৮

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

৯

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১০

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

১১

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

১২