লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ৬০% অবকাঠামো ধ্বংসের দাবি আইডিএফের

ছবি: সংগৃহীত।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ৬০% অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সেনারা স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। 

একজন ঊর্ধ্বতন আইডিএফ কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালাকে জানান, লেবাননের বিভিন্ন গ্রামে হিজবুল্লাহর প্রায় ৬০ শতাংশ 'অবকাঠামো' ধ্বংস করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ লেবাননের এমন এলাকাও রয়েছে, যেখানে আইডিএফের অপারেশনাল কন্ট্রোল রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী স্থল ও বিমান: উভয় ধরনের হামলাই চালাচ্ছে এবং যেখানেই শত্রু শনাক্ত হচ্ছে, সেখানেই আঘাত করা হচ্ছে।

আইডিএফের দাবি অনুযায়ী, তাদের অভিযান দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে: ফরোয়ার্ড ডিফেন্স লাইন পর্যন্ত এবং এর উত্তরের এলাকা। ফরোয়ার্ড ডিফেন্স লাইন পর্যন্ত লক্ষ্য হলো শত্রু অবকাঠামো ধ্বংস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের এলিমিনেট করা।

কমান্ডার আরও জানান, দক্ষিণ লেবাননে হামলায় ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র, গাইডেড মিউনিশন, মর্টার, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, 'আমি যেখানে শত্রু দেখি, সেখানেই আঘাত করি'।

আইডিএফের দাবি, হিজবুল্লাহ প্রধানত ড্রোন, রকেট ও মর্টার শেলের ওপর নির্ভর করে হামলা চালায়। পাশাপাশি লিতানি নদী ও ফরোয়ার্ড ডিফেন্স লাইন-এর মাঝামাঝি এলাকায় বিভিন্ন গোষ্ঠীর কয়েকশ' যোদ্ধা সক্রিয় রয়েছে বলেও তারা দাবি করেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, নির্ধারিত ৬৩টি গ্রামে প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকায় লক্ষ্যবস্তুগুলোর ৬০ শতাংশ ধ্বংস করা হয়েছে। অনেক বাড়িতেই অস্ত্র, টানেল বা ভূগর্ভস্থ অবকাঠামো পাওয়া যাচ্ছে বলেও দাবি করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২