গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে চরফ্যাশন প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল বলেন, ‘সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি। 

প্রেসক্লাবের সহ-সভাপতি ও আমারদেশ প্রতিনিধি এম লোকমান হোসেন বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে সন্ত্রাসী নৈরাজ্য বাড়বে।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরী বলেন, ‘আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।’

এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, প্রেসক্লাবের বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার। দুলারহাট প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন,  এশিয়ান টিভির দুলার হাট প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতারকন্ঠ-এর প্রতিনিধি শাহ কামাল, তছলিম আখন্দ তারুন্য টিভি, সাংবাদিক শফিউল্লাহ শফি, ফটো সাংবাদিক আল মুকিত, বাণিজ্য প্রতিদিন জুলকার নাঈম, নিরপেক্ষ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. ফুয়াদ হোসেন প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২