দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, সারা দেশে বন্ধ টিকাদান

ছবি : সংগৃহীত।

নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। ফলে সারা দেশে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। 

দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করছেন ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে অনুষ্ঠিত টিকাদান সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে টিকা গ্রহণসহ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মা ও শিশুরা।

স্বাস্থ্য সহকারীদের নেতারা বলছেন, তারা বহুবার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় গিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। এবার দাবি আদায়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতেই থাকবেন বলে জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২