দর্শনা ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের বাড়তি সতর্কতা

ভারতের বিভিন্ন স্থানে নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের নতুন উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

 

সরেজমিনে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা গেছে, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

 

 ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী শামীম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি আমরা পেয়েছি। তাতে বলা বলা হয়েছে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে যানা গেছে সংক্রমণটি ওমিক্রন ধরনের 'এক্সবিবি’ উপধরণ। এই সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপা বলেন, করোনার এই নতুন ধরনটি  আগের যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ভয়ংকর। আগাম সতর্কতার জন্য দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

 

তিনি বলেন, আপাতত আমরা ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করে সিমটম বোঝার চেষ্টা করছি। আমাদের এখানে কীট নেই, এছাড়া ল্যাবও নেই। ঈদের ছুটি শেষ হলে বিষয়টি নিয়ে মিটিং আছে সিভিল সার্জন অফিসে। 

 

তিনি আরও বলেন, এই ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে বেশি সতর্ক ও সচেতন হতে হবে। মাস্ক পরে চলাচল করতে হবে। জনসমাগম এড়িয়ে চলা উত্তম। ইমিউনিটি বুস্টআপ হয় এমন খাদ্য গ্রহন করতে হবে সবাইকে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২