আইনি জটিলতা কাটিয়ে ভারতসহ ৫ দেশে মুক্তি পাচ্ছে ‘হক’

ছবি: সংগৃহীত।

অবশেষে ভারতের পাশাপাশি আরও চারটি দেশে মুক্তি পাচ্ছে ‘হক’। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেন। আগামী ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি।

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে আদালতে ‘হক’ সিনেমার রিলিজ স্থগিত করার আবেদনের পর আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত সিনেমাটি। ভারতের পাশাপাশি আরো চারটি দেশে মুক্তি পাচ্ছে ‘হক’।

জানা যায়, ‘হক’ সিনেমাটি নির্মিত হয়েছে শাহ বানোর জীবনের ওপর ভিত্তি করে। যে কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে রিলিজ তারিখের আগে আদালতে তা স্থগিতের আবেদন জানায় শাহ বানোর পরিবার।

শাহ বানোর পরিবারের পক্ষের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতকে জানান, শরিয়া আইন ভুলভাবে উপস্থাপন করার কারণে সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

আইনজীবী তৌসিফ আরো জানান, শাহ বানোর জীবন অবলম্বনে নির্মিত এ সিনেমা তৈরির আগে নির্মাতারা কোনও অনুমতি নেননি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে থেকে। যে কারণে মুক্তির আগে আদালতে ‘হক’র মূল কাহিনি ও বিষয়বস্তু প্রকাশের দাবিও জানানো হয়।

সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তির আলো দেখতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠে। বিতর্কিত সিনেমাটি সেন্সরে দেখার পর বিচারকরা এটি ‘আনকাট ভার্সন’ মুক্তি দেওয়ার কথা জানান।

এদিকে এই সিনেমাটির অপেক্ষায় আছেন দর্শকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ প্রকাশ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।

সিনেমাটি অধিকারের জন্য সাজিয়া বানো নামে এক ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনি বলবে। এ সিনেমায় সাজিয়া বানো চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে। আর তার আইনজীবী আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২