হানিফ সংকেতের ঈদ নাটক ‘ভালোবেসে অবশেষে'

ছবি: সংগৃহীত।

প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।

এবারের নাটকে দেখা যাবে- রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সব সময় মিষ্টি ঝগড়া লেগেই থাকতো। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সঙ্গী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা।

এসব নিয়েই গড়ে উঠেছে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনী। নাটকটিতে রানা ও নীলার চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

উল্লেখ্য, ঈদের নাটকের ভিড়ে সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধুমাত্র এটিএন বাংলায়। কারণ প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি এবং সেটি দীর্ঘ দুই দশক ধরে শুধুমাত্র এটিএন বাংলাতে প্রচারিত হয়ে আসছে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী

রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন

জুলাই হত্যাকাণ্ডের ২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

আরও কমলো স্বর্ণের দাম

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে হংকংয়ের পতাকাবাহী জাহাজ

১০

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৪ জন হজযাত্রী

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে

১২