হামজার দুর্দান্ত পারফরম্যান্স, জয়ে ফিরল শেফিল্ড ইউনাইটেড

ছবি সংগৃহিত।

কভেন্ট্রি সিটির বিপক্ষে সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল শেফিল্ড ইউনাইটেড। এরপর টানা তিন ম্যাচ হেরে শিরোপার রেসে অনেকটাই বেশ পিছিয়ে পড়েছিল। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে তাই কার্ডিফ সিটির বিপক্ষে হামজা চৌধুরীদের জিততেই হতো। 

কঠিন সমীকরণের লড়াইয়ে ভুল করেনি শেফিল্ড। গুস্তাভো হ্যামার ও ব্রেরেটন দিয়াজের গোলে জয় তুলে নিয়েছে ২-০ গোলের ব্যবধানে। 

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ঘরের মাঠ ব্রামল লেনে কার্ডিফ সিটির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে দাপট দেখিয়েছেন হামজা চৌধুরী। হলুদ কার্ড দেখলেও দিনটি দারুণ ছিল বাংলাদেশি তারকা ফুটবলারের। 

ম্যাচে ৪টি ক্লিয়ারেন্স ছিল হামজার, ট্যাকেলও করেছেন ৪টি। এর মধ্যে ২টি ছিল বক্সের মধ্যে। যেগুলো থেকে গোল করার সুযোগ ছিল কার্ডিফের। ম্যাচে তার ব্লক শট ছিল ১টি আর সঠিক পাস দিয়েছেন ৮২ শতাংশ।

দুই সপ্তাহ আগেও চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল শেফিল্ড। কিন্তু টানা তিন ম্যাচে অক্সফোর্ড ইউনাইটেডের কাছে ১-০, মিলওয়ালের কাছেও ১-০ এবং প্লিমাউথের কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলার দৌড় থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিল তারা। তবে কার্ডিফের বিপক্ষে আর পয়েন্ট হারায়নি শেফিল্ড। তুলে নিয়েছে পূর্ণ ৩ পয়েন্ট। 

ঘরের মাঠে এদিন কার্ডিফের ওপর শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছিল শেফিল্ড। বল দখল, গোলে শট এবং আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল। পুরো ম্যাচে ১৫টি শটের পাঁচটিই রেখেছে গোলমুখে। ৫৬ শতাংশ বল দখলে রেখে আক্রমণ বাড়ানো হামজাদের দল এগিয়ে যায় ৩৩ মিনিটে। বেশ কয়েকটি সুযোগ মিসের পর দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। পরে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

৬৯ মিনিটে কার্ডিফের এক ফুটবলার বল নিয়ে প্রায় বক্সে ঢুকে পড়েছিলেন, তখন সামনে গোলরক্ষক ছাড়া আর কেউই ছিল না। অনেক দূর থেকে দৌড়ে এসে ট্যাকল করে হলুদ কার্ড হজম করে দলকে গোল হজম থেকে বাঁচান হামজা। মাঝের সময়ে মরিয়া হয়ে ফেরার চেষ্টা করে কার্ডিফ। তবে ম্যাচের ৮৭ মিনিটে তাদের সেই স্বপ্নে শেষ পেরেক ঠুকে দেন ব্রেনটন দিয়াজ। 

এই জয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল শেফিল্ড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্নলি। চ্যাম্পিয়নশিপ থেকে মোট তিনটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল সরাসরি আর চার দলের প্লে-অফ থেকে সুযোগ পাবে অন্য দলটি। 

হামজাদের দল অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিতের দৌড়ে টিকে আছে ভালোভাবে। এখন বাকি তিনটি খেলার প্রতিটিই শেফিল্ডের জন্য ফাইনালতুল্য। এরমাঝে শীর্ষ দুইয়ে থাকা বার্নলির বিপক্ষেও খেলা আছে। ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচের পর স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে খেলবে হামজা ব্রিগেড। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জয়ের বিকল্প নেই সাউথ ইয়র্কশায়ারের দলটির।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২