হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ সোমবার (২৫ মে)। সকাল থেকে তাঁবুর নগরী মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে হজ শুরু হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, গতকাল রাত থেকেই মক্কার মসজিদুল হারাম হয়ে ইহরাম বেঁধে মিনায় এসেছেন তারা।

লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা প্রান্তর। মিনার বিস্তীর্ণ এলাকায় এখন শুধুই ইবাদত-বন্দেগির আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মধ্য দিয়ে সময় পার করছেন। তাদের মুখে আল্লাহর জিকির, আল্লাহর বড়ত্বের ধ্বনি। হৃদয়ে নবীপ্রেমের ছবি। তাঁবুর নগরী খ্যাত এ শহর ছেয়ে আছে শুভ্র পোশাকে।

হজের বিধান অনুযায়ী, মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল পর্বের জন্য হাজিরা নিজেদের প্রস্তুত করেন। আজ পুরো দিন ও রাত মিনায় অবস্থান করবেন আল্লাহর মেহমানরা। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিলহজের ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তারা। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সুন্নত।

মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফার উদ্দেশে রওনা হবেন আল্লাহর মেহমানরা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন তারা। আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন হাজিরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ছাড়বেন হাজিরা।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরে বাংলাদেশ হতে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৩

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৪

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৭

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৮

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৯

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১২