হাদির মাথায় এখনও আছে গুলির অংশ, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয় শরীর

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তার মাথায় এখনও গুলির একটা অংশ রয়ে গেছে। যেটি বের করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। হাদির চিকিৎসা সংশ্লিষ্টদের বরাতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জানা গেছে, শুরুতে ঢাকা মেডিকেলে নেয়ার পর হাদির যে অস্ত্রোপচার করা হয়, সে সিদ্ধান্ত ছিল যথোপযুক্ত। সঠিকভাবে তা সম্পন্নও করা হয়। কিন্তু গুলির থেকে যাওয়া অংশটি বের করার আগেই তার শারীরির অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকরা আর সেদিকে এগোননি। 

ওসমান হাদির মস্তিস্কে থাকা গুলির ওই অংশটি বের করা এখন নির্ভর করছে শারীরিক পরিস্থিতির ওপর। তার শরীর সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। হাসপাতালে তার প্রয়োজনীয় সব ধরণের টেস্টই করা হয়েছে। যেগুলোর ফলাফল আগের চেয়ে কিছুটা ভালো এসেছে। তাই বলে আরেকটি অস্ত্রোপচার এখনই করতে পারছেন না চিকিৎসকরা। শরীর সেই ধকল নেয়ার সক্ষমতা অর্জন করলেই চিকিৎসকরা সার্জারির উদ্যোগ নেবেন। 

জানা গেছে, হাদির যে সার্জারি প্রয়োজন, তা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই করা সম্ভব। এরজন্য প্রয়োজনীয় সবকিছু ওই হাসপাতালে রয়েছে। 

 

এরআগে সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর পৌঁছানো মাত্রই হাদির ভর্তি সম্পন্ন হয়। দ্রুতই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২