মেঘনা নদীর ভাঙন ঠেকাতে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা করবে সরকার

ছবি:ঢ় সংগৃহীত।

জনগণের দুর্দশা লাঘবে মেঘনা নদীর ভাঙন ঠেকাতে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা করবে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কাটাখালি ঘাট এলাকার নদীভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন।

তিনি আরও বলেন, মেঘনা নদীর তীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, প্লাবন ও বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবনযাপন করছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় স্টাডি রিপোর্ট সম্পন্ন হওয়ার পর আগামী অর্থবছরেই কাজ শুরু ও শেষ করার চেষ্টা করবে সরকার। এছাড়াও যেখানে যে এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের প্রয়োজন রয়েছে, সেখানে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২