পেট্রল, অকটেন ও ডিজেল

জ্বালানি তেল কেনার রেশনিং পদ্ধতি তুলে নিচ্ছে সরকার

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশে সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা সামাল দিতে নেওয়া জ্বালানি তেল বিক্রির সীমা বা রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সকাল থেকে পেট্রল, অকটেন ও ডিজেল কেনায় আর কোনো রেশনিং থাকবে না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠকের পর জানানো হয়, ঈদকে সামনে রেখে পরিবহন ও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতেই তেল বিক্রির সীমা তুলে নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। আগাম সতর্কতা হিসেবে সরকার সাময়িকভাবে রেশনিং চালু করেছিল। তবে পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে সেই সীমা তুলে নেওয়া হবে।

এর আগে ৬ মার্চ থেকে অস্বাভাবিক চাহিদা ও মজুতের প্রবণতা ঠেকাতে জ্বালানি তেল বিক্রিতে সীমা আরোপ করা হয়। শুরুতে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২ লিটার তেল দেওয়ার নিয়ম করা হলেও পরে তা বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে ৭ মার্চ থেকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় ২৫ শতাংশ কম তেল সরবরাহ করা হচ্ছিল। পরে ১১ মার্চ বিভাগীয় শহরগুলোর স্টেশনে সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, চলতি মাসে জ্বালানি তেল নিয়ে মোট ১৮টি জাহাজ দেশে আসার কথা রয়েছে। ১৪ মার্চ পর্যন্ত ছয়টি জাহাজ এসেছে এবং ২৭ মার্চের মধ্যে আরও ছয়টি জাহাজ আসার সূচি রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টন তেল থাকে, যার বেশিরভাগই ডিজেল।

বর্তমানে দেশে প্রায় দুই লাখ টন ডিজেল মজুত রয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য আরও প্রায় ৬০ হাজার টন ডিজেল রয়েছে। দেশে প্রতিদিন ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার টন।

অন্যদিকে অকটেন ও পেট্রলের মজুত রয়েছে প্রায় ১৬ হাজার টন করে। দেশীয় উৎপাদন থেকে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টন পেট্রল ও অকটেন যুক্ত হচ্ছে। প্রতিদিন এ দুই জ্বালানির চাহিদা প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টন।

জ্বালানি বিভাগ বলছে, সরবরাহ স্বাভাবিক থাকলে মার্চ মাসে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করতে শুরু করেন, তাহলে বাজারে চাপ তৈরি হতে পারে।

এদিকে সরকার বিভিন্ন উৎস থেকে অতিরিক্ত জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে। ভারতসহ কয়েকটি দেশের সঙ্গে সরকারি পর্যায়ে অতিরিক্ত তেল সরবরাহের বিষয়ে যোগাযোগ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

সংসদে দেখে দেখে পড়া ‘অ্যালাউড’ না: স্পিকার

ট্রল ও কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে এবার শ্রাবন্তী’র হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক

ঈদ ‘আনন্দমেলা’ উপস্থাপনায় ইরফান সাজ্জাদ-নাবিলা

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘ভাইজান’

নিজের নাম থেকে বিজয়ের আদ্যক্ষর ‘ভি’ সরালেন পুত্র জেসন

সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

১০

আজ ১৫ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১১

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১২