জনস্বার্থবিরোধী আইএমএফ প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে। এই কারণেই বর্তমান সরকার আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

আমাদের মূল চিন্তা টাকা পাওয়া নিয়ে নয়, বরং দেশের স্বার্থ রক্ষা করা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের এবং দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে নতুন প্রোগ্রামে আমরা যাচ্ছি। যে কর্মসূচিতেই আমরা যাই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।

অর্থমন্ত্রী আরও বলেন, আগের সরকারের নেয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী। সেই কর্মসূচিতে এমন অনেকগুলো শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই কারণে বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।

আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান ভিসানীতি সংশোধন করা দরকার জানিয়ে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তন আনা হবে। এই নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে। ভিসানীতি আধুনিক করা হলে দেশে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

২

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

৩

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

৪

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

৫

বিমান থেকে অভিজিৎ দীপকসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

৭

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকসহ শত শত বিক্ষোভকারী আটক

৮

শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুইজনকে খুঁজছে পুলিশ

১০

সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা

১১

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১২