দাম কমল সোনার, আজ থেকেই কার্যকর

ছবি: সংগৃহীত ।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এতে একবারে ভরিতে দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা।

সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন হ্রাস দেখা যায়নি। তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার বেশি। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

এতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২