টানা দুই দফায় কমলো স্বর্ণের গহনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের গহনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গতকাল ১৩ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ছয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

মেসিকে টপকে ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে বেলিংহ্যাম

বন্যায় গবাদিপশুর সুরক্ষায় কী করবেন?

টানা দুই দফায় কমলো স্বর্ণের গহনার দাম

সকালের নাশতায় রুটি খাওয়ার অভ্যাস উপকারী না ক্ষতিকর, কী বললেন পুষ্টিবিদ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা–খরা ও রোগব্যাধির `চরম ঝুঁকিতে` বাংলাদেশসহ ৬ দেশ

ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

১০

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

১১

হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন শোন অ্যারেস্ট

১২