সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

ছবি সংগৃহিত।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।'

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২