সাবেক মেয়র আরিফুলকে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে প্রার্থী করছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে। আরিফুল নিজেই এই তথ্য জানিয়েছেন।

আরিফুল শুরুতে সিলেট-১ আসনে মনোনয়ন চাইলে দলের শীর্ষ পর্যায় তাঁকে কয়েকবার সিলেট-৪ আসনে প্রার্থী হতে অনুরোধ করে। অবশেষে চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রাজি হন।

আরিফুল বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি দুই মেয়াদে সিলেটের মেয়র ছিলেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও কয়েকজন নেতা—মিফতাহ সিদ্দিকী, আবদুল হাকিম চৌধুরী, হেলাল উদ্দিন আহমদ, জেবুন্নাহার সেলিম, বদরুজ্জামান সেলিম ও সামসুজ্জামান জামান দুদু।

এদিকে একই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে জয়নাল আবেদীন মাঠে সক্রিয় আছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১০

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১২