সাবেক কমিশনার মোল্যা নজরুল সহ ৪ পুলিশ কর্মকর্তা আটক

ছবি সংগৃহিত।

গাজীপুরের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ ৪ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেয়া হয়।

মোল্যা নজরুল ছাড়াও আটক পুলিশ কর্মকর্তারা হলেন- রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। থানায় মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল থেকেও তাদের নামে ওয়ারেন্ট ছিল

পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার মোল্যা নজরুল। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় শুক্রবার তাকে আটক করে ঢাকায় আনা হয়। 

একই দিন তিনি ছাড়াও তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও আটক হন।

আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ সিআইডিতে কর্মরত ছিলেন মোল্যা নজরুল। পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত বছরের ৭ অক্টোবর তাকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। 

তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২