জয়শঙ্করের সফরে দুই দেশের টানাপোড়েন কমবে কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

একইসঙ্গে তার এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই সফরকে সৌজন্যমূলক হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক। এতে করে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা, সময়ই বলবে।

তৌহিদ হোসেন বলেন, কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা আছে। সেজন্যই ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার শেষ বিদায়ে সম্মান জানাতে এসেছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৩ নভেম্বর থেকে সংকটময় অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি এদিন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ ৬ দেশের প্রতিনিধিরা বিএনপি চেয়ারপারসনকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন।

অন্যদিকে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। পরে বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২