শাহজালালের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩৩ ইউনিট

ছবি: সংগৃহীত ।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা রয়েছে।

আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে চার ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ৩৩ ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আগুনের কারণে বিমানবন্দর দিয়ে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২