অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।

সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার সিংহভাগ সংগ্রহ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে। এ ঘাটতি পূরণে বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বাজেটের রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা, ঘাটতি অর্থায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২