বাদ পড়লেন চিত্রনায়ক ফেরদৌস

ছবি : সংগৃহীত।

আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। সাত বছর নানা বাধা ও অনিশ্চয়তার পর আবার নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। তবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর থাকছেন না এই প্রজেক্টে– এমনটাই জানালেন নির্মাতা।

কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ছাড়াও তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি দেখা যাবে। শুরুতে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস, আর পার্বতীর চরিত্রে ছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তারা দু’জনই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন জটিলতার জন্য আর এগোয়নি এর কাজ।

এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তাঁর অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ‘ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তাঁর সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। যোগাযোগ সম্ভব হয়নি। ফলে তাঁর জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাঁকে রাখার চেষ্টা চলছে। তিনি সময় দিতে পারবেন কিনা, এখনও জানি না। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শুরু হবে বাকি শুটিং। অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। সিনেমাটি ঠিকঠাকভাবে এখনও করতে পারিনি। আশা করছি, নতুন আয়োজনে সিনেমাটি ভালোভাবেই শেষ করতে পারব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২