সিলেটে লড়াকু টাইগাররা ,ভাঙতে চায় সেন্ট জর্জেসের রেকর্ড

সিলেটে লড়াকু টাইগাররা ,ভাঙতে চায় সেন্ট জর্জেসের রেকর্ড

সিলেট টেস্টের শেষ দিনে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে নিজেদের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জেতার কীর্তি রয়েছে টাইগারদের। তাই এই ম্যাচ জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।

অবশ্য নিজেদের আগের রেকর্ডটি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে সেন্ট জর্জেসে অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সফরকারী বাংলাদেশ।সোমবার (৯ নভেম্বর) শেষ দিনের প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসের স্কোর যখন ৬ উইকেটে ৩৯৮ রান, তখনই ইনিংস ঘোষণা করে সফররতরা। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৩৮৬ রান তুলেছিল প্রথম ইনিংসে, লিড পেয়েছিল ৩০ রানের। জবাবে কাভেম হজের ১৪২, কেভিন উইকহ্যামের ৭৮ আর ব্রেন্ডন কিংয়ের ৬১ রানের ইনিংসে ভর করে ৩৯৮ রান তোলে ক্যারিবিয়ানরা।

১০০’র বেশি রান তাড়া করে বাংলাদেশের জেতার রেকর্ড আছে আর ৪টি। আর সব মিলিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে বাংলাদেশ জিতেছে মোটে ৮ বার, এর বিপরীতে হার আছে ৩১টি, বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। এবার সিলেট টেস্ট কোন ক্যাটাগরিতে যাবে, সেটার জবাব মিলবে আজ শেষ বিকেলে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১২৯। ক্রিজে রয়েছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। এখন দেখার বিষয় সেন্ট জর্সেসের কীর্তি ভেঙে সিলেটে নতুন রেকর্ড লিখতে পারে কি না টাইগাররা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার সরকারের আমলে বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হত : প্রধানমন্ত্রী

১

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পেছাল

২

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার,আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

৩

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৪

প্রথম বিদেশভ্রমণ: অচেনা পৃথিবীর পথে স্বপ্ন, রোমাঞ্চ ও নতুন অভিজ্ঞতা

৫

দিল্লি হাইকমিশনের দাবি ,শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের ‘অথরাইজেশন’ নেই

৬

নির্বাচনে পরাজয়ে ইরানকে দায়ী করলেন ট্রাম্প, অভিবাসন নীতিতেও ভিন্ন সুর

৭

শ্রমিক পক্ষের দাবি ৩২ হাজার ,মালিকপক্ষ সময় চায় ৪ দিন

৮

জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ডাচেস অব এডিনবার্গ সোফি

৯

ফাঁসির আসামি হাসিনা, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতা, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

১১

অটোরিকশাচালকদের সমাবেশে অংশ না নেওয়ায় তার ছেঁড়ার অভিযোগ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।