পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি-সংঘর্ষ, ১২ সেনাসহ নিহত ৪৭

ছবি সংগৃহীত।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ‘ভারত মদদপুস্ট সন্ত্রাসীকে’ হত্যা করেছে পাকিস্তানি সেনারা। একই সঙ্গে তীব্র গোলাগুলির মুখে ১২ জন সেনা হারিয়েছে দেশটি। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুটি আলাদা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। বাজউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। টানা গোলাগুলির পর নিহত হয় ২২ জন সন্ত্রাসী।

অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৩ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়। এ সময় তীব্র গুলিবিনিময়ে  প্রাণ যায় ১২ জন সেনার। তবে এই অভিযানকে পাক সেনাদের অন্যতম সাফল্য হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। নিহতরা ভারত-সমর্থিত “ফিতনা আল-খাওয়ারিজ” গোষ্ঠীর সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও উল্লেখ করা হয় এতে।

আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, এসব হামলায় আফগান নাগরিকরাও জড়িত ছিল। 

বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ‘ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠী আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা উদ্বেগজনক। পাকিস্তান আশা করে আফগান সরকার দায়িত্বপূর্ণ আচরণ করবে এবং তাদের ভূমি সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেবে না।’

এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে এখনও অভিযান চলছে। আইএসপিআর বলেছে, ‘আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ পাকিস্তান থেকে ভারত-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে বেড়েছে সন্ত্রাসী হামলা। শুধু আগস্ট মাসেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৭৪ শতাংশ বেড়েছে বলে জানায় পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)। ওই মাসে বিভিন্ন হামলায় ১৯৪ জন প্রাণ হারান।

সূত্র: জিও নিউজ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২