কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে ফরিদা পারভীনকে

ছবি: সংগৃহীত ।

লোকসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীনকে আজ কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে নেওয়া হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে পৌর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সী ফরিদা পারভীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার বাড়িতে ভিড় জমেছে স্বজন, বন্ধু ও ভক্তদের। চারদিকে নেমে এসেছে শোকের ছায়া। ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির কারণে ছোটবেলা থেকেই তিনি কুষ্টিয়ায় বড় হন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু করেন। ৫৫ বছরের সংগীতজীবনে তিনি লালনসংগীতে নিজস্ব এক ঘরানা গড়ে তোলেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘বাড়ির কাছে আরশিনগর’সহ বহু জনপ্রিয় লালনগীতি তার কণ্ঠে জীবন্ত হয়েছে। শ্রোতারা তাকে ভালোবেসে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

২

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৩

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৪

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৫

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৬

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৭

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৮

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৯

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১০

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১১

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১২