গাজায় চরম দুর্ভিক্ষ, নিষ্ক্রিয় বিশ্ব

ছবি সংগৃহীত ।

গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম অবরোধের ফলে অনাহারে মারা যাচ্ছে মানুষ। চরম দুর্ভিক্ষে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন ফিলিস্তিনিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলিতে গত ২৪ ঘন্টায় নতুন করে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে।

এর ফলে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে কমপক্ষে ৮৩ জন শিশুও রয়েছে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, এর ফলে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে কমপক্ষে ৮৩ জন শিশুও রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমরা জরুরিভাবে দুর্ভিক্ষের অবসান, সমস্ত ক্রসিং খুলে দেওয়া এবং প্রতিদিন ৫০০টি ত্রাণ ট্রাক এবং ৫০টি জ্বালানি ট্রাক সহ শিশু ফর্মুলা প্রবেশের দাবি জানাচ্ছি।’

তারা আরও বলেছে, ‘আমরা ইসরায়েলি দখলদারিত্ব, মার্কিন প্রশাসন এবং এই গণহত্যার সঙ্গে জড়িত অন্যান্য রাষ্ট্রগুলিকে - যেমন যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স - এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঐতিহাসিক অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি।’

দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সূত্র শনিবার ভোরে আল জাজিরাকে জানিয়েছে যে, অনাহারজনিত চিকিৎসা জটিলতায় ছয় মাস বয়সী একটি শিশু মারা গেছে।

এই সপ্তাহে গাজায় অনাহারে মৃত্যুর হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে কারণ ইসরায়েল ভূখণ্ডে কঠোর অবরোধ অব্যাহত রেখেছে, যার ফলে খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য সরবরাহ ফিলিস্তিনিদের কাছে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘ সতর্ক করেছে যে সংকট আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২