লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

ছবি : সংগৃহীত।

ওয়ানডে ফরম্যাটে সময়টা একদমই ভালো যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করা ইংলিশরা তৃতীয় ম্যাচেও টপ অর্ডারের ব্যর্থতায় এক লজ্জার রেকর্ড গড়ল।

সিরিজের টানা তিন ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার মিলে সংগ্রহ করেছেন ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন ৮৪ রান। এর মাধ্যমে তারা ১৯৮৮ সালে বাংলাদেশের গড়া ৮৯ রানের লজ্জার রেকর্ড ভেঙে দিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটার ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। এই তিনটি ম্যাচে তাদের প্রথম চার ব্যাটারের কাছ থেকে এসেছে মোটে ৮৪ রান। যা কোনো টুর্নামেন্ট বা সিরিজের টানা তিন ম্যাচে শীর্ষ চার ব্যাটারের সম্মিলিত সর্বনিম্ন রানের লজ্জাজনক বিশ্বরেকর্ড। 

এর আগে ১৯৮৮ সালের এশিয়া কাপে টানা তিন ম্যাচে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে এসেছিল ৮৯ রান।

এই বিব্রতকর রেকর্ড এড়াতে সিরিজে প্রথমবারের মতো কৌশলগত পরিবর্তন এনে পাঁচ নম্বরের বদলে চার নম্বরে ব্যাট করতে নামানো হয় হ্যারি ব্রুককে। আগের দুই ম্যাচে যথাক্রমে ১৩৫ এবং ৩৪ রান করা ব্রুক এদিন ব্যর্থ হয়ে মাত্র ৬ রান করেই ফিরে যান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

১০

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১২