ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে ১১ জনের মৃত্যুর দাবি, ৯ জন বাংলাদেশি

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ১১ দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায় ৪২ যাত্রীবাহী একটি নৌকা। খাবার ও পানি না থাকায় এবং প্রচণ্ড গরমে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিক আবদুল করিম। নিহতদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে জানিয়েছেন তিনি।

৩ আগস্ট লিবিয়া থেকে নৌকাটি যাত্রা করে। এতে ৩৮ বাংলাদেশি ও চার সুদানি নাগরিক ছিলেন। সাগরে ইঞ্জিন ও জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর নৌকাটি ১১ দিন ভেসে থাকে। ১৩ আগস্ট মারসা মাতরুহ উপকূলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় প্রায় ২৯-৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মিশরে চিকিৎসাধীন আবদুল করিমের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য পেয়েছে বাংলাদেশ দূতাবাস। তবে মিশরীয় পুলিশ এখনো সাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেনি। দূতাবাস উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি চেয়েছে।

এদিকে, সুনামগঞ্জের শান্তিগঞ্জের অন্তত পাঁচ যুবকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা হলেন হৃদয় পাল, এনামুল খান, রিপন মিয়া, মামুন খান ও মো. তালহা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২