যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮

ছবি সংগৃহিত।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এ হামলায় দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে এই হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েল দাবি করেছে, তারা সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করেছে।

তবে ইসরায়েলের দাবি অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে, রকেট ছোড়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। অন্য কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া বন্দরনগরী টায়ারে পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণও করেছে।

কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, ইসরায়েল এই হামলা চালিয়ে লেবাননের সরকারকে চাপে রাখতে চাইছে। তিনি আল-জাজিরাকে বলেন, যত দিন লেবাননে ইসরায়েলি দখলদারি চলবে, তত দিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ।

ইসরায়েলের এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। তবে এই নিন্দার মধ্যেই লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২