‘সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈদ সামগ্রী বিতরণ করছে সেবায় আমরা সংগঠনের সদস্য ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবায় আমরা”। মানবিক এই উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে।

বুধবার সকালে ইউনিয়নের রশিদপুর নয়াপাড়া গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ভোজ্য তেল, চাল, সাবান, লাচ্চা ও সেমাই—যা দিয়ে উপকারভোগীরা ঈদের দিনটি কিছুটা স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লিখন আহমেদ, সভাপতি শাহীন রেজা, সদস্য তারেক আজিজ, ফয়সাল, সাব্বির, জিহাদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। এ সময় তারা স্বতঃস্ফূর্তভাবে উপকারভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

সংগঠনের সাধারন সম্পাদক নুসরাত জাহান বলেন, “আমরা প্রতি বছর ঈদকে সামনে রেখে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

সভাপতি শাহীন রেজা বলেন,, “সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা চাই, এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।”

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের একজন বলেন, “ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের পরিবারের জন্য ঈদের প্রস্তুতি নেওয়া অনেক সহজ হলো।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি৭ নেতাদের, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরিজের প্রথম টি-২০তে ১৩১ রানে আলআউট বাংলাদেশ

জনগণের জন্য বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না

জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

লিটনকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১০

চট্টগ্রামে আয়াত হত্যা ও শিশু ধর্ষণ মামলার রায় আজ

১১

জিজ্ঞাসাবাদে শাপলা চত্বর হত্যাযজ্ঞ নিয়ে যা বললেন সাংবাদিক রুপা-বাবু

১২