ঈদের জামাত: কোথায় কখন

সংগৃহীত।

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে প্রায় এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে- সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়।

এ ছাড়া আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় আরেকটি বড় জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাজধানীতে এবার মোট ১ হাজার ৭৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে- এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৬৫০টি মসজিদে।

ঢাকার বাইরে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল ৮টা ও পৌনে ৯টায় দুটি জামাত হবে। জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু থাকবে।

সব মিলিয়ে, দেশজুড়ে যথাযথ প্রস্তুতি ও নিরাপত্তার মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

মা প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

১০

'আট দফা' থেকে 'এক দফা' - শফিকুর রহমানের হুশিয়ারি

১১

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

১২