সলঙ্গায় শতাধিক অসহায় পরিবার পেল ঈদ বাজার

মানব সেবামূলক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত,অসহায়,গরীব ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক ও মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" প্রতি বছরের ন্যায় এবারেও প্রায় একশ' হতদরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।ঈদ  সামগ্রী পেয়ে খুশি তারা।ঈদ সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ,আলু,লবণ,পোলার চাউল,ডাল,গুড়ো দুধ,লাচ্ছা,তেল,চিনি ও সাবান।

এ উপলক্ষ্যে আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী এটর্নি জেনারেল আসাদ উদ্দিন।অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সলঙ্গার কৃতি সন্তান সাকোয়াত হোসেন, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাত্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ,দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপদেষ্টা আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার সহ অনেকে। সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল তার বক্তব্যে বলেন,"প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপটি একটি সামাজিক ও মানবিক সংগঠন।সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করায় এই সংগঠনের কার্যক্রম ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সংগঠনের কর্ণধার শাহ আলম ও তার অন্যান্য সহযোগীদের অক্লান্ত শ্রমের বিনিময়ে দানশীলদের সহায়তায় মানব কল্যাণে সংগঠনটি ক্রমেই এগিয়ে যাচ্ছে ।যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২