প্রকাশ্যে চাপাতি দিয়ে পুলিশকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

ছবি সংগৃহিত।

প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ওই মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি নিজের মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একই সময় চাপাতি হাতে থাকা সেই যুবক পুলিশ সদস্যের বাম হাতের বাহুতে কোপ দেন।

ঘটনার সময় আশপাশে উৎসুক জনতাদের ভিড়ও দেখা যায়। তবে ভিডিওতে কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকরা খুলে দিতে দেখা যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২