বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ছবি: সংগৃহীত।

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাত তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হৃদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তার সঙ্গে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

তিনি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২